বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি রাষ্ট্র যার আনুষ্ঠানিক নাম গণপ্রজাতন্ত্রী
বাংলাদেশ।১৯৪৭ খ্রিস্টাব্দে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনাবসানে ভারতীয়
উপমহাদেশ বিভক্ত হয়ে পাকিস্তান নামে যে দেশটি সৃষ্টি হয়েছিলো, তার
পূর্বাঞ্চলীয় প্রদেশ পূর্ব পাকিস্তানের শোষণ, বৈষম্য ও নিপীড়নের
বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে ১৯৭১ খ্রিস্টাব্দে একটি স্বাধীন ও
সার্বভৌম দেশ হিসাবে প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশ আমাদের মাতৃভূমি
। ১,৪৭,৫৭০ বর্গমাইল এর ছোট্ট একটি দেশ । সুজলা সুফলা শস্য শ্যমলা আমাদের
এই দেশ । দারিদ্র্য,অনিয়ম, হীনমান্যতা সবসময় আমাদের পিছে লেগেই আছে ।
অর্থনৈতিক ভাবে হয়তো আমরা শক্তিশালী নই কিন্তু প্রাকৃতিক ভাবে যথেষ্ট
সুন্দর । আর তার কতটুকু-ই বা আমরা জানি । আমরা সবাই খালি কেবল অন্য দেশের
সৌন্দর্য দেখে মুগ্ধ হই । এইবার নিজের দেশ দেখে মুগ্ধ হবার পালা । আমরা
আপনাদের কে দেখাবো বাংলাদেশের সব সুন্দর সুন্দর জায়গা গুলো । আমাদের সাথেই
থাকুন আর উপভোগ করুন অপরূপ বাংলার সৌন্দর্য ।
No comments:
Post a Comment